বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | 200 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২০ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, ক্রিস্টাল ইন্সুরেন্স, ফাইন ফুডস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৩ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৪ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৪৩ লাখ, ফাইন ফুডসের ২ কোটি ১৮ লাখ ৪৫ হাজার এবং বেক্সিমকোর ২ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১ কোটি ৪০ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৮৩ লাখ ৯৩ হাজার, উত্তরা ব্যাংকের ৫৬ লাখ ১৪ হাজার, একমি পেস্টিসাইডের ৫৫ লাখ ৭৩ হাজার, সিএন্ডএ টেক্সটাইলের ৪২ লাখ ৮৪ হাজার এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com