বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ আগস্ট ২০২৩ | 218 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৩ কোটি ২১ লাখ ৮৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, ইউনাইটেড পাওয়ার এবং ইউনিয়ন ইন্সুরেন্স। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৭৪ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সোনালী পেপারের ২৮ কোটি ৮ লাখ ৮৫ হাজার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার এবং ইউনিয়ন ইন্সুরেন্সের ১ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার, সিটি ব্যাংকের ৭৩ লাখ ১৬ হাজার, গ্রামীণফোনের ৬১ লাখ ৫৩ হাজার, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৫৮ লাখ ১৯ হাজার, সি পার্ল হোটেলের ৫০ লাখ ১৮ হাজার, অ্যামারেল্ড অয়েলের ৪৫ লাখ ৫১ হাজার এবং ইনট্রাকো রিফিউলিংয়ের ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com