বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | 264 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, আলহাজ টেক্সটাইল এবং সোনালী পেপার। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে অ্যামারেল্ড অয়েলের ৭ কোটি ৮০ লাখ ৭৯ হাজার, আলহাজ টেক্সটাইলের ৬ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার এবং সোনালী পেপারের ৪ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ৪৫ লাখ ২৫ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৫ লাখ ৬০ হাজার, নাভানা ফার্মার ১ কোটি ৫ লাখ ৮ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৬৬ লাখ ২৩ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৫ লাখ ২৪ হাজার, উত্তরা ব্যাংকের ৩৭ লাখ ২২ হাজার এবং বীচ হ্যাচারির ৩৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com