মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | 139 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৪ কোম্পানির মোট ৬৩ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, ঢাকা ইন্সুরেন্স, বিকন ফার্মা এবং সি পার্ল হোটেল। এদিন এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশ।

Responsive Ad Banner

এই চার কোম্পানির মধ্যে আজ স্কয়ার ফার্মার ১৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার, ঢাকা ইন্সুরেন্সের ৬ কোটি ২৫ লাখ ৩২ হাজার, বিকন ফার্মার ৪ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার এবং সি পার্ল হোটেলের ৪ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৫০ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ১৮ লাখ ১২ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ২৫ লাখ ৬৮ হাজার, রেনেটা লিমিটেডের ২ কোটি ৩১ লাখ ২০ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ কোটি ৫ লাখ ৮৯ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ২১ লাখ ৭১ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৯৫ লাখ ২১ হাজার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com