মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | 247 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৯ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সী পার্ল রিসোর্ট, ফাইন ফুডস, একমি পেস্টিসাইডস এবং স্কর্য়ার ফার্মা।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্টের ৬ কোটি ৫৬ লাখ ৭ হাজার, ফাইন ফুডসের ৩ কোটি ১৯ লাখ ২৯ হাজার, একমি পেস্টিসাইডের ২ কোটি ৫৪ লাখ ২৮ হাজার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৫ হাজার, সাউথইস্ট ব্যাংকের ৬৯ লাখ ৪০ হাজার, ব্রাক ব্যাংকের ৫৪ লাখ ৫১ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৩ লাখ ৬৭ হাজার, দেশ গার্মেন্টসের ৫১ লাখ ৬ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইলের ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com