সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৪ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | 194 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৭ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ১৯টি কোম্পানি। এদিন ব্লক মার্কেটে এই ১৯ কোম্পানির মোট ১০ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইস্ক্রিম এবং বিচ হ্যাচারি। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেনের ৬৫.৯৭ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই ৪ কোম্পানির মধ্যে আইসিবি সোনালী ওয়ানের ২ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৮৭ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার এবং বিচ হ্যাচারির ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের ৯৪ লাখ ৫২ হাজার টাকা, বেক্সিমকোর ৭৫ লাখ ২৬ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৩১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ২৯ লাখ ২২ হাজার টাকা, ম্যারিকোর ২০ লাখ ৩৩ হাজার, স্কয়ার ফার্মার ১৯ লাখ ৩ হাজার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com