ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | 140 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২২ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির মোট ৪ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ২৭ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ৯৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

আলিফ ইন্ডাস্ট্রিজের ৮২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৪৬ লাখ ৮৯ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৩০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৩ পিএম | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com