মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | 170 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৭ কোটি ২৭ লাখ ৭২ হাজার টাকার।

Responsive Ad Banner

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- পার্ল হোটেল, বিডি ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মা।

ব্লক মার্কেটে আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২১ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৩ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ১১ কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বিডি ফাইন্যান্সের ২ কোটি ৭৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এবং তৃতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার ১ কোটি ৯১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার, এনসিসি ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ ৬২ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ২৩ লাখ ৭৪ হাজার, আরডি ফুডের ১ কোটি ২৩ লাখ, ম্যারিকোর ১ কোটি ১৭ লাখ ৯৩ হাজার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১ কোটি ১ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : পুঁজিবাজার চাঙা করতে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে হবে

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com