মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | 233 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন এই ৪৯ কোম্পানির মোট ৪৪ কোটি ৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং গ্রামীণফোন। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৫ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৭৩ লাখ ৬২ হাজার এবং গ্রামীণফোনের ৪ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ৪ কোটি ১৩ লাখ ৭১ হাজার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৪৮ লাখ ১৫ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ কোটি ৫ লাখ ৮৯ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ২১ লাখ ৭১ হাজার এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com