মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | 272 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৯ কোম্পানির মোট ৩০ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স এবং আনোয়ার গ্যালভানাইজিং। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫ শতাংশ।

Responsive Ad Banner

এই তিন কোম্পানির মধ্যে আজ ঢাকা ইন্সুরেন্সেরর ৪ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৪১ লাখ ৪০ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার টেক্সটাইলের ১ কোটি ৬৫ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ২৮ লাখ ১৩ হাজার, রংপুর ডেইরির ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ১৩ লাখ ২৫ হাজার এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com