মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | 145 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির মোট ৪৯ কোটি ১৬ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ইসলামী ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এসবিএসি ব্যাংক, ইবনে সিনা ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২০ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এসবিএসি ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইবনে সিনা ফার্মার ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১ কোটি ১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com