মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | 243 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির মোট ৪৮ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, আলহাজ টেক্সটাইল, পিপুলস ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ইন্সুরেন্স এবং বিচ হ্যাচারি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের। এদিন কোম্পানিটির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৭ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- পিপুলস ইন্সুরেন্সের ২ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা, সানলাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ২ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং বিচ হ্যাচারি লিমিটেডের ১ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com