ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪ | 213 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৪ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির মোট ৩৪ কোটি ৯২ লাখ ৩৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- সোনালী আঁশ, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, বাংলাদেশ স্টিল এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২১ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্য তিনটি কোম্পানির মধ্যে- লাভেলো আইসক্রিমের ২ কোটি ২০ লাখ ৯৯ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা এবং ব্রাক ব্যাংক পিএলসির ১ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২২ পিএম | মঙ্গলবার, ১৪ মে ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com