সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ | 267 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন এই ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৩ লাখ ০৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে মুন্নু সিরামিক, সী পার্ল হোটেল এবং রেনেটা লিমিটেড। এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। এই তিন কোম্পানির মধ্যে মুন্নু সিরামিক আজ মূল মার্কেটেও লেনদেনের শীর্ষে উঠে এসেছে। আর সী পার্ল হোটেল লেনদেনে ৫ম স্থান দখল করেছে।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সী পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৮ কোটি ০৯ লাখ ৫০ হাজার টাকার।

এছাড়া, ব্লক মার্কেটের লেনদেনের নেতৃত্বে থাকা অন্যান্ন কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ১ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকার উল্লেখযোগ্য শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com