মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ আগস্ট ২০২৩ | 307 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, অ্যামারেল্ড অয়েল, গ্রামীণফোন এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। আজ এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি ৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৬৩ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ৬ কোটি ৬৮ লাখ ২৮ হাজার, অ্যামারেল্ড অয়েলের ৫ কোটি ৩১ লাখ ৫৫ হাজার, গ্রামীণফোনের ৩ কোটি ৪০ লাখ ৪৩ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার, জেমিনি সি ফুডের ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ১ কোটি ৩ লাখ ৫০ হাজার, বেক্সিমকোর ৯৫ লাখ ১০ হাজার, এমএল ডেয়িংয়ের ৪৯ লাখ ৪০ হাজার এবং প্রিমিয়ার ব্যাংকের ৪০ লাখ ৪০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com