মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | 161 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট ৩৭ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- ইবনে সিনা ফার্মা, প্রগতি লাইফ ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, এসবিএসি ব্যাংক এবং ফাইন ফুডস লিমিটেড। আজ এই দশ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৬ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইবনে সিনা ফার্মার। এদিন কোম্পানিটির ১০ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩২ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ২ কোটি ৯৮ লাখ ৭ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা, এসবিএসি ব্যাংকের ২ কোটি ২০ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com