বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ২ খাতে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | 218 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২ খাতে সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২১ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২ খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

খাত ২টি হলো- ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল।

Responsive Ad Banner

আজ ডিএসইর ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির মোট ৩০ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে ২ খাতের ১৮ কোম্পানির দখলে ৩০.১২ শতাংশ লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লক মার্কেটে আজ এই দুই খাতের মোট ৯ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে, যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৩০.১২ শতাংশ।

এর মধ্যে ওষুধ ও রসায়ন খাতের ১১ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকা।

এই খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্দোবাংলা ফার্মার।

এদিন ব্লক মার্কেটে মোট ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৯৪ লাখ টাকা, বিকন ফার্মার ৮৬ লাখ ৭৩ হাজার টাকা, কেয়া কসমেটিকসের ২৯ লাখ টাকা, কহিনুর কেমিক্যালের ২৩ লাখ ৩২ হাজার টাকা, একমি পেস্টিসাইডসের ২১ লাখ ৬৯ হাজার টাকা, জেএমআই সিরিঞ্জের ৭ লাখ ৯৩ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৭ লাখ ৯৩ হাজার টাকা, নাভানা ফার্মার ৭ লাখ ৩৯ হাজার টাকা এবং সিলভা ফার্মার ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, ব্লক মার্কেটে প্রকৌশল খাতে মোট ৪ কোটি ১৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দেশবন্ধু পলিমারের।

আজ ব্লক মার্কেটে এ কোম্পানির মোট ২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেকের ২০ লাখ ৫০ হাজার টাকার, এসআলম কোল্ড রোল্ড স্টিলের ১২ লাখ ৬৯ হাজার টাকা, আনোয়ার গালভানাইজিংয়ের ১০ লাখ ৬১ হাজার টাকা, কে অ্যান্ড কিউ এর ৯ লাখ ৮০ হাজার টাকা, এপোলো ইস্পাতের ৯ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ৪৯ হাজার টাকা, সিঙ্গার বিডির ৬ লাখ ১৮ হাজার টাকা, বিএসআরএম স্টিলের ৬ লাখ ১০ হাজার টাকা এবং নাভানা সিএনজির ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com