মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ১৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | 309 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২৩ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিল, এবি ব্যাংক, একমি পেস্টিসাইডস, সি পার্ল হোটেল, বেক্সিমকো, গ্রামীণ ফোন, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, এইচআর টেক্সটাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সেনালী পেপার।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ১৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৩ লাখ ২৯ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৯২.৬৪ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিএসআরএম স্টিলের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১০ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এবি ব্যাংকের ৭ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৬ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ১৩ কোম্পানির মধ্যে- বিচ হ্যাচারির ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ২ কোটি ৭লাখ ৮৮ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ৮৩ লাখ টাকা, খান ব্রাদার্সের ১ কোটি ৭৪ লাখ ২১ হাজার টাকা ওরিয়ন ফার্মার ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা, সিঙ্গার বিডির ১ কোটি ৫৩ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ১১ লাখ ৮৮ হাজার টাকা এবং সোনালী পেপারের ১ কোট ৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪১ কোম্পানির ১ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ৫২টি শেয়ার ১৬৫বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৫৩কোটি ৪৬ লাখ ২৮ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিরি ৭৯ লাখ ৩৪ হাজার টাকা এবং সোনালী আঁশের ৫৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com