মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | 258 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ১৪ কোটি ৬ লাখ ৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- সানলাইফ ইন্সুরেন্স, রিলায়ান্স ওয়ান দ্য স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, বেক্সিমকো ফার্মা,বিকন ফার্মা এবং ফাইন ফুডস লিমিটেড। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সানলাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ২ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

রিলায়ান্স ওয়ান দ্য স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৮ লাখ ৮১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৯৭ লাখ ২০ হাজার টাকা, বিকন ফার্মার ৯৬ লাখ ৬০ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ৮৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com