ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | 195 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির মোট ১৪ কোটি ৩২ লাখ ৩২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ, এক্সপ্রেস ইন্সুরেন্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩২ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্টান্ডার্ড ব্যাংকের ৮১ লাখ ৬৮ হাজার টাকা এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৩ পিএম | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com