মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ মার্চ ২০২২ | 256 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৬ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ১৮ কোম্পানির ১২ লাখ ৭৯ হাজার ৩১টি শেয়ার ২৬বার হাতবদলের মাধ্যমে ১৩ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসই ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইবনে সিনা ফার্মার। এদিন ডিএসইর ব্লক মার্কেটে প্রতিষ্ঠানটির ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ রেনেটা লিমিটেডের ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ সাবমেনির ক্যাবলসের ১ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজিসের ৩৩ লাখ ৬০ হাজার টাকা, একমি ল্যাবের ৪২ লাখ ৪৭ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৫ লাখ ১৪ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৪ লাখ ৬১ হাজার টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৯৯ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৫৬ লাখ ৪৫ হাজার টাকা, জিবিবি পাওয়ারের ৩২ লাখ ২০ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৪৯ লাখ ৯৮ হাজার টাকা, ফার্মা এইডসের ৯ লাখ ৯৯ হাজার টাকা, ফনিক্স ফাইন্যান্সের ৪৬ লাখ ৭০ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৫৫ হাজার টাকা, কুইন সাউথ টেক্সটাইলের ৮ লাখ ১৬ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১৫ লাখ টাকা, সোনালী পেপারের ১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার টাকা এবং তাকাফুল ১০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৭:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com