নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | 289 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১৮ অক্টোবর) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানির ১৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, ইফাদ অটোস, লাভেলো আইসক্রিম, এলআরবিডিএল, ম্যাকসন্স স্পিনিং, এমএল ডাইং, আরডি ফুড, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, শাহজিবাজার পাওয়ার এবং স্কয়ার ফার্মা লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৬ লাখ ৭৬ হাজার ৯১০ টাকার শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ১৩ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোনালী পেপারের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে – বিএসআরএমের ৪২ লাখ ৪০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৭ লাখ ৪০ হাজার টাকার, ফরচুন সুজের ৩১ লাখ ৮২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৫০ হাজার টাকার, ইফাদ অটোসের ৫ লাখ ৮০ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৬ লাখ ৯৪ হাজার টাকার, এলআরবিডিএলের ১০ লাখ ৬২ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬ লাখ ৯৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ১০ হাজার টাকার, আরডি ফুডের ১০ লাখ টাকার, রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৫০ হাজার টাকার, শাশা ডেনিমসের ১১ লাখ ২০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৬ লাখ ৩৫ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৪৬ লাখ ৪০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:০০ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.