মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | 229 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ১১ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- বিচ হ্যাচারি, ইবনে সিনা ফার্মা, সিটি জেনারেল ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেনাটা লিমিটেড, সোনালী আঁশ এবং ফাইন ফুডস লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৩৬ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইবনে সিনা ফার্মার ১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ লাখ ১৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৮০ লাখ ৯২ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫০ লাখ ৩৫ হাজার টাকা, রেনাটা লিমিটেডের ৩৩ লাখ ২৮ হাজার টাকা, সোনালী আঁশের ৩২ লাখ ৬ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ৩০ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com