ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 408 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ এপ্রিল’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ১১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, জি কিউ বলপেন এবং আলিফ ইন্ডাস্ট্রিস । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১০ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এদিন কোম্পানিটির ১০৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- জিকিউ বলপেন ১ কোটি ৩০ লাখ এবং আলিফ ইন্ডাস্ট্রিস ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪০ পিএম | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com