রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | 325 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, গ্রামীণ ফোন, বেক্সিমকো, সিলভা ফার্মা, একমি ল্যাবরেটরিজ, ইসলামিক ফাইন্যান্স, ইজেনারেশন, এমারেল্ড অয়েল এবং একমি পেস্টিসাইডস।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬৩.৯৯ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৮ কোটি ৯৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪ কোটি ১৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৯২ লাখ ১৬ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের।

চতুর্থ সর্বোচ্চ বেক্সিমকোর ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পঞ্চম সর্বোচ্চ সিলভা ফার্মার ১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ৫ কোম্পানির মধ্যে- একমি ল্যাবরেটরিজের ১ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টকাা, ইসলামিক ফাইন্যান্সের ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকা, ইজেনারেশনের ১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা এবং একমি পেস্টিসাইডসের ১ কোটি ১০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৭৭ কোম্পানির ৯৫ লাখ ৪৮ হাজার ৫২টি শেয়ার ২০৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৯ কোটি ৯১ লাখ ৮৯ হাজার টাকা।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৯৬ লাখ ৪০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৯০ লাখ ৫৬ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ, বিবিএস ক্যাবলসের ৮২ লাখ ২০ হাজার টাকা, ফাইন ফুডসের ৭৯ লাখ ৫৯ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৭৮ লাখ ৬২ হাজার টাকা, পাওয়ারগ্রিডের ৭২ লাখ ১ হাজার টাকা, ডিবিএইচের ৬৬ লাখ ৫২ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৪৯ লাখ ৮১ হাজার টাকা, সোনালী পেপারের ৪৯ লাখ ১৩ হাজার টাকা, ইউনিয়ন ব্যাংকের ৪২ লাখ ১৬ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৪১ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com