মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ১০৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩ | 169 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১০৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১০৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৭৫ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- অক্সিজেন, গ্রামীণফোন এবং ব্রিটিশ অ্যামেরিকার টোব্যাকো। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ২৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৩৩ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার, গ্রামীণফোনের ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার এবং ব্রিটিশ অ্যামেরিকার টোব্যাকোর ৫ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৫ কোটি ৪৯ লাখ, ই-জেনারেশনের ৪ কোটি ২ লাখ ৭ হাজার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৬১ লাখ ২৮ হাজার, জেমিনি সি ফুডের ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৩২ লাখ ১৮ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:১০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com