মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে প্রায় ৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | 147 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে প্রায় ৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ৮ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- এডিএন টেলিকম, আলহাজ টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ২২ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের। এদিন কোম্পানিটির ২ কোটি ৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলহাজ টেক্সটাইলের ৯৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৮৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকোর ৭৯ লাখ ৫৭ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com