শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে তিন কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ | 274 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে তিন কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৫ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৩৬টি কোম্পানি। এদিন ব্লক মার্কেটে এই ৩৬ কোম্পানির মোট ২৫ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ই-জেনারেশন লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১৩ কোটি ০৩ লাখ ৪৭ হাজার টাকা, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং ই-জেনারেশন লিমিটেডের ১ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ৮৯ লাখ ৮১ হাজার টাকা, বিকন ফার্মার ৭৫ লাখ ৬৯ হাজার টাকা, ফাইন ফুডসের ৬৯ লাখ ৮৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৫ লাখ ৪৯ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ৪৬ লাখ ৫০ হাজার, ন্যাশনাল হাউজিংয়ের ৪৪ লাখ ৬৪ হাজার এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com