মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | 315 বার পঠিত | প্রিন্ট

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে
Responsive Ad Banner

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন। এর মধ্যে- ডিএসইর লেনদেন চারশ কোটি টাকার ঘরে। আর সিএসইর লেনদেন সাড়ে ৫ কোটি টাকার ঘরে রয়েছে। এছাড়া, ডিএসইতে ১৩৭টি কোম্পানির শেয়ার দর কমেছে এবং ২৭টির বেড়েছে। সিএসইতে ৬০টি কোম্পানির শেয়ার দর কমেছে। ১৭টির বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৫ দশমিকশূন্য ২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২ হাজার ২২২ দশমিক শুন্য ২ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৬ দশমিক ৮৪ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭টি এবং কমেছে ১৩৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৬টির। এদিন ডিএসইতে ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৭ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৪ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৭৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৬ দশমিক ৪২ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৩২৬ দশমিক ৮৬ পয়েন্টে, ১৩ হাজার ৩১৫ দশমিক শূন্য ৮ পয়েন্টে, ১১ হাজার ৫০ দশমিক ৯৬ পয়েন্টে এবং ১ হাজার ১৬৭ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭টি, কমেছে ৬০টি এবং পরিবর্তন হয়নি ৫৫টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com