মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্যাংক এশিয়ার বোর্ড সভার তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ মার্চ ২০২৩ | 180 বার পঠিত | প্রিন্ট

ব্যাংক এশিয়ার বোর্ড সভার তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৮ মার্চ, দুপুর ২টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Responsive Ad Banner

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৩৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা।

আলোচ্য বছরে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৫ টাকা ২৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৪ টাকা ৯৪ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস লাভ থেকে লোকসানে নেমে এসেছে।

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬১ পয়সা।

তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৮ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৫১ পয়সা।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

আরও পড়ুন : নির্দেশনা অমান্য করায় উত্তরা ব্যাংকের এমডিকে জরিমানা

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com