মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা পরিধি বাড়াতে ২টি ক্রুজ শিপ ক্রয় করবে সি পার্ল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | 391 বার পঠিত | প্রিন্ট

ব্যবসা পরিধি বাড়াতে ২টি ক্রুজ শিপ ক্রয় করবে সি পার্ল
Responsive Ad Banner

ব্যবসার পরিধি বাড়াতে ২টি ক্রুজ-শিপ ক্রয় করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা।
নিজস্ব ক্রুজ-শিপের মাধ্যমে ট্যুর প্যাকেজ পরিচালনা করা হবে। বুধবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ক্রুজ-শিপ কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, প্রথম পর্যায়ে খুলনা-সুন্দরবন-খুলনা রুটে ক্রুজ-শিপে ট্যুর প্যাকেজ চালু করা হবে। আগামী অক্টোবর মাসে এই সেবা চালুর সময় নির্ধারণ করা হয়েছে।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কক্সবাজারের ইনানী বিচে অবস্থিত রয়েল টিউলিপ কক্সবাজার এর মালিক। ১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত পাঁচ তারকা এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com