সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বেষ্ট হোল্ডিংসের কাট অফ প্রাইস নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | 251 বার পঠিত | প্রিন্ট

বেষ্ট হোল্ডিংসের কাট অফ প্রাইস নির্ধারণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেষ্ট হোল্ডিংসের নির্ধারণ করা হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদন পাওয়া কোম্পানিটির কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার ১০ শতাংশ কমে অর্থাৎ প্রতিটি শেয়ার ২৫ টাকা করে কেনার জন্য আবেদন করতে পারবেন।

Responsive Ad Banner

এর আগে গত ১০ অক্টোবর বিএসইসির ৮৮৫তম সভায় শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য বেস্ট হোল্ডিংসকে আইপিও অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারের বিডিং অনুষ্ঠিত হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে বেস্ট হোল্ডিংস ভবন এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ এবং আইপিও’র খরচ খাতে ব্যয় করবে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯৫ পয়সা।

আলোচ্য সময়ে পুন:মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৪ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ২৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com