রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিনিয়োগকারীর আস্থা বাড়ছে, শেয়ারবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | 209 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীর আস্থা বাড়ছে, শেয়ারবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত
Responsive Ad Banner

স্থিতিশীলতার পথে এগোচ্ছে দেশের শেয়ারবাজার। গতকালের মতো আজও (২৫ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক উল্লেখযোগ্য হারে বাড়লেও টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, জুন ক্লোজিং হওয়া কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণার সময় ঘনিয়ে আসায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখছেন। ফলে সূচক বেড়েছে, কিন্তু লেনদেনের পরিমাণ বাড়েনি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। টানা উত্থানে লেনদেন শুরুর মাত্র ২২ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৫৯.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৪৪৮.৭২ পয়েন্টে। পরে সূচকে স্বাভাবিক ওঠানামা থাকলেও দিনশেষে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়।

Responsive Ad Banner

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৪৫৫.৪০ পয়েন্টে। অন্যদিকে ডিএসইএস সূচক ৯.৯৯ পয়েন্ট বেড়ে ১,১৮৯.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২,১২৮.৭৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৮টির দর বেড়েছে, ১১৪টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে দেখা যায়, ডিএসইতে আজ মোট ১,১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১,২০০ কোটি ২৬ লাখ টাকার তুলনায় ২২ কোটি ৫০ লাখ টাকা কম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার অংকে দ্বিগুণের বেশি লেনদেন বেড়েছে। আজ সিএসইতে ৫০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই পরিমাণ ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা।

সিএসইতে মোট ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯০.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,২৪৮.৫২ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচক বেড়েছিল ৫০.০৬ পয়েন্ট।

 

Facebook Comments Box

Posted ৫:০২ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com