রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের হতাশ করল ওরিয়ন ফার্মা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | 226 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের হতাশ করল ওরিয়ন ফার্মা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড চলতি অর্থবছরের আর্থিক ফলাফলে বিনিয়োগকারীদের হতাশ করেছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি কোনো লভ্যাংশ (নো ডিভিডেন্ড) ঘোষণা করেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Responsive Ad Banner

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে ওরিয়ন ফার্মা প্রতি শেয়ারে ১ টাকা ৭৭ পয়সা লোকসান (EPS -1.77 টাকা) করেছে। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৩৬ পয়সা মুনাফা (EPS 1.36 টাকা) করেছিল। অর্থাৎ এক বছরে কোম্পানিটির মুনাফা থেকে বড় ধরনের লোকসানে নেমে এসেছে।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বিকাল পৌনে ৫টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ৬:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com