সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিনিয়োগকারীদের চাপে ফেললো গ্লোবাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | 249 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের চাপে ফেললো গ্লোবাল ইসলামী ব্যাংক
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দিয়ে বিনিয়োগকারীদের হতাশ করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটি শুন্য (০%) ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬২ পয়সা, যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত হতাশাজনক। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৩৮ পয়সা, যা আর্থিক ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

Responsive Ad Banner

তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩১ মার্চ ২০২৫ তারিখে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৭ পয়সা।

এদিকে, ব্যাংকটির ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১টায়। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই ২০২৫।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com