বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের আগ্রহে নতুন গতি শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ মে ২০২৫ | 241 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের আগ্রহে নতুন গতি শেয়ারবাজারে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ২৪ থেকে ২৯ মে পর্যন্ত বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারে। সাপ্তাহিক লেনদেনের গড় বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন গড়ে ব্যাংকটির ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৪৭ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা বাজারের ৩.১২ শতাংশ লেনদেনের প্রতিনিধিত্ব করে।

Responsive Ad Banner

তৃতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস, যার গড় দৈনিক লেনদেন ছিল ৭ কোটি ৭৫ লাখ টাকা — ডিএসইর মোট লেনদেনের ২.৯৪ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ফাইন ফুডের ৭ কোটি ৩৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৮৪ লাখ টাকা, বারাকা পতেঙ্গার ৬ কোটি ৮২ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৪৮ লাখ টাকা, এসআলম কোল্ড রোল্ডের ৫ কোটি ৬০ লাখ টাকা, এনআবি ব্যাংকের ৫ কোটি ২২ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৫ কোটি ০৭ লাখ টাকার শেয়ার।

Facebook Comments Box

Posted ৩:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com