সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে ‘রোড শো’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | 386 বার পঠিত | প্রিন্ট

বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে ‘রোড শো’
Responsive Ad Banner

দুবাই এবং যুক্তরাষ্ট্রের পর এবার সুইজারল্যান্ডে ‘রোড শো’ আয়োজন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আগামী ২০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে এবং জেনেভায় ২২ সেপ্টেম্বর রোড শো হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

রোড শো’তে সুইজারল্যান্ডে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের কাছে শেয়ারবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এবারের আয়োজনে দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রবাসীরা কীভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে।

Responsive Ad Banner

এদিকে সুইজারল্যান্ডে রোড শো সফলভাবে সম্পন্ন করার পর রাশিয়া, লন্ডন, রোম, টরেন্টো, হংকং, নিউইয়র্ক, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে ভবিষ্যতে এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএসইসির।

এবারের রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অংশ নেবেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ও মো. মাহবুবুল আলম, পরিচালক মাহমুদুল হক ও উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com