মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মে ২০২২ | 156 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৮-১২ মে) পতনের ধারায় ছিল দেশের শেয়ারবাজার। আলোচ্য সপ্তাহে সব সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাজার মূলধন।
জানা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৬ হাজার ৯৬১ কোটি ০৮ লাখ ৬৫ হাজার ৮৬৭ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩১ হাজার ০১২ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা পাঁচ হাজার ৯৪৮ কোটি ০৯ লাখ ১৪ হাজার ৮৬৭ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ হাজার ৩৯৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার ০৩০ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ৫৭ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৯২৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ৩৪০ কোটি ০১ লাখ ৮২ হাজার ১০৭ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.২০ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৫.৪৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.১৮ পয়েন্ট বা ১.০২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৩.৮৫ পয়েন্ট বা ২.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩২.১৭ পয়েন্টে এবং দুই হাজার ৪০৬.৯২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টির বা ৩১.৯৫ শতাংশের, কমেছে ২২৭টির বা ৫৮.৯৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির বা ৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৫৮৯ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩১ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ২৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৫ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ৩২৪ টাকা বা ২৭ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪১.১৭ পয়েন্ট বা ১.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪৮.৬১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৪৩.৬২ পয়েন্ট বা ১.২২ শতাংশ, সিএসই-৩০ সূচক ২১১.১৬ পয়েন্ট বা ১.৫০ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৪.৬৪ পয়েন্ট বা ১.৭০ শতাংশ এবং সিএসআই ৮.১৬ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৫০.২৪ পয়েন্টে, ১৩ হাজার ৮৬২.৬৮ পয়েন্টে, এক হাজার ৪২২.৪১ পয়েন্টে এবং এক হাজার ২১৩.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৪১.৯৩ শতাংশের দর বেড়েছে, ১৮৩টির বা ৫১.৮৪ শতাংশের কমেছে এবং ২২টির বা ৬.২৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৫ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com