মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও মূলধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ | 283 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও মূলধন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ’২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেযার ও ইউনিট দর এবং বাজার মূলধন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ০.০৭ শতাংশ বা ৪.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৭.৮৪ পয়েন্টে। ডিএসই৩০ মূল্য সূচক ০.২৯ শতাংশ বা ৭.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৪.০১ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক ০.৭৮ শতাংশ বা ১১.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬৮.১১ পয়েন্টে।

Responsive Ad Banner

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৯টি, কমেছে ১৭০টি অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৯৬ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ১৮৯টি শেয়ার ৭ লাখ ৭৫ হাজার ২৭০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার ১০২ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২০.০৫ শতাংশ বা ৭৮২ কোটি ১৫ লাখ ২ হাজার ৪৫ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় ১৯ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ২৩৮টি শেয়ার এক লাখ ৫৫ হাজার ৫৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৩৬ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ২০ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ২০.০৫ শতাংশ বা ১৫৬ কোটি ৪৩ লাখ ৪০৯ টাকা বেশি।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার ৭৩১ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৩০৫ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন বেড়েছে ০.২১ শতাংশ বা এক হাজার ১৫২ কোটি ১৪ লাখ এক হাজার ৫৭৪ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ৮ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৭৪৯টি শেয়ার ৪২ হাজার ৩৮২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২২১ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ২৬৯ টাকা ৯০ পয়সা।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৫.৭৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪৮.৮২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ৪৬.০৭ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৪৭.৬০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০৭.৭২ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৩.০৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১.০০ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৬.৮৪ পয়েন্টে এবং সিএসআই ৭.৮ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৫.৩৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৭টি, কমেছে ১৯৪টি এব অপরিবর্তিত রয়েছে ২২টির।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com