সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | 310 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৬টি হলো- বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, ডরিন পাওয়ার, মুন্নু এগ্রো, এপেক্স টেনারী এবং পেনিনসুলা চিটাগাং লিমিটেড।

Responsive Ad Banner

 

বিএসআরএম লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৬ পয়সা। আগের বছর শেয়ার ইপিএস ছিল ১০ টাকা ৩৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪০ টাকা ৪৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।

বিএসআরএম স্টিল: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ৭২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৭৩ টাকা ৩২ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৮ নভেম্বর।

ডরিন পাওয়ার: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ২১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ৪৭ পয়সা।

আগামী ০৭ ডিসেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৯ নভেম্বর।

মুন্নু এগ্রো: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ স্টক এবং ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭৪ টাকা ৩৯ পয়সা।

আগামী ২৯ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০১ নভেম্বর।

এপেক্স টেনারী: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সা।

আগামী ১১ ডিসেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ নভেম্বর।

পেনিনসুলা চিটাগাং: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের দুই বছরে কোম্পানিটি ইপিএস ছিল ১৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ২৮ পয়সায়।

আগামী ১৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

Facebook Comments Box

Posted ১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com