মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | 295 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

এই চার কোম্পানির মধ্যে রয়েছে ই-জেনারেশন, বিবিএস ক্যাবলস, নাহী অ্যালুমিনিয়াম এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

Responsive Ad Banner

ই-জেনারেশন : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৮ নভেম্বর।

বিবিএস ক্যাবলস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।

নাহী অ্যালুমিনিয়াম : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ০৬ পয়সা।

আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।

এপেক্স ফুটওয়্যার : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৬৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সা।

আগামী ২৮ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২০ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com