মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৫ খাতে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মে ২০২৪ | 303 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৫ খাতে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে ৫ খাতে লেনদেন কমেছে। একই সময়ে টাকার অংকে লেনদেন বেড়েছে ১৩ খাতে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এ খাতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ১২ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা ৫৪.৫৫ শতাংশ কম।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে মোট ১৭ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা বা ২৫.৩০ শতাংশ কম ।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে টেলিকমিউনিকেশন খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা বা ৩১.২৭ শতাংশ কম।

চতুর্থ সর্বোচ্চ লেনদেন কমেছে সিমেন্ট খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ৫ কোটি ১ লাখ ১০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ কোটি ৩০ হাজার টাকা বা ১১.১৩ শতাংশ কম।

পঞ্চম সর্বোচ্চ লেনদেন কমেছে আর্থিক খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭ লাখ টাকা বা ১.১৭ শতাংশ কম।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com