শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডি থাই ফুডের আইপিও প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ নভেম্বর ২০২১ | 364 বার পঠিত | প্রিন্ট

বিডি থাই ফুডের আইপিও প্রসপেক্টাস অনুমোদন
Responsive Ad Banner

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রোববার (২১ নভেম্বর) অনুমোদন করেছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ায় থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রসপেক্টাস। রোববার (২১ নভেম্বর) কোম্পানিটির প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়। শিগগিরই কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ৩ অক্টোবর বিএসইসির ৭৯৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

Responsive Ad Banner

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২১ নভেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com