নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | 101 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই এলুমিনিয়াম চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৫–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রান্তিক সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৭০ পয়সা লোকসান করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা লোকসান।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) ছিল মাইনাস ৩৬ পয়সা, যা আগের বছরও একই মাত্রায় মাইনাস ৩৬ পয়সা ছিল।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯৮ পয়সা।
Posted ১:২০ পিএম | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.