মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিএসইসি-ডিবিএ’র বৈঠকঃ বাজার উন্নয়নে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ৪ সিদ্ধান্ত গ্রহণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ আগস্ট ২০২২ | 270 বার পঠিত | প্রিন্ট

বিএসইসি-ডিবিএ’র বৈঠকঃ বাজার উন্নয়নে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ৪ সিদ্ধান্ত গ্রহণ
Responsive Ad Banner

আজ সোমবার (৮ আগস্ট) বিকাল ৪ টায় বাংলাদেশ সিকিউকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ এর সভাপতিত্বে শেয়ারবাজারে ব্রোকারদের শীর্ষ সংগঠন ‘ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)’র প্রতিনিধিবৃন্দের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ও বিএসইসি’র ‘মার্কেট সার্ভেইল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স’ বিভাগের ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ, ডিএসইর ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ এবং ডিবিএ’র সভাপতি রিচার্ড ডি’ রোজারিওসহ ডিএসই’র শীর্ষ স্টকব্রোকার/স্টকডিলারদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Responsive Ad Banner

জানা যায়, শেয়ারবাজারে চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান বাজার পরিস্থিতি ও বাজার মধ্যস্থতাকারীদের ভূমিকার উপর আলোকপাত করা হয়। এছাড়াও ডিএসইসহ ডিবিএ’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানসহ নিম্নোক্ত ৪টি বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য একমত পোষণ করা হয়:

০১। নিজ নিজ সামর্থ্য মোতাবেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে স্টকডিলারগণ আগামী কয়েকদিন বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে।

০২। বিগত সময়ে শেয়ার বিক্রি করে অনেক বিনিয়োগকারী বর্তমানে নিষ্ক্রিয় (ওহধপঃরাব) অবস্থায় রয়েছে। উক্ত বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে শেয়ারবাজারে পুনরায় বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও যেসকল ইন-অ্যাকটিভ অ্যাকউন্ট আছে তাদের সঙ্গে কার্যকর যোগাযোগসহ উদ্বুদ্ধকরণের মাধ্যমে শেয়ারবাজারে নতুন বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

০৩। প্রত্যেক স্টক ব্রোকার তাদের বিদ্যমান বিনিয়োগকারী ছাড়া নতুন সম্ভাব্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে শেয়ারবাজারে নতুন বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যা বাজারে চাহিদা ও তারল্য বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজারকে গতিশীল করতে সহায়তা করবে।

০৪। বাংলাদেশের যেসকল জেলায় স্টক ব্রোকারের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ নেই, সেসকল জেলায় বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করে এবং স্টকব্রোকারসমূহের ডিজিটাল বুথ অথবা শাখা অফিস খোলার মাধ্যমে স্থানীয় বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে।

সভায় বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কমিশনের পক্ষ থেকে ডিবিএ’র সুপারিশসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন। সর্বশেষে সংশ্লিষ্ট সকলকে শেয়ারবাজারের উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com