মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএসইসির কমিশনার পদে নতুন তিনজন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ মে ২০২৪ | 294 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির কমিশনার পদে নতুন তিনজন নিয়োগ
Responsive Ad Banner

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নতুন করে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কমিশনার ৩জন হলেন- অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

Responsive Ad Banner

বুধবার অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন কমিশনারদের আগামী ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য এ পদে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ২৮ এপ্রিল আরও চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com