মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিআইসিএম-ইইউ বৈঠক: শেয়ারবাজার উন্নয়নে যৌথ সহযোগিতার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | 58 বার পঠিত | প্রিন্ট

বিআইসিএম-ইইউ বৈঠক: শেয়ারবাজার উন্নয়নে যৌথ সহযোগিতার প্রতিশ্রুতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে বিআইসিএমের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এই আগ্রহের কথা জানান। বৈঠকটি শেয়ারবাজার উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়।

Responsive Ad Banner

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইইউ’র পক্ষে উপস্থিত ছিলেন এনরিকো লরেঞ্জোন (টিম লিডার– ইনক্লুসিভ গভর্ন্যান্স), মিরোস্লাভ স্ক্রিয়েচকা (অ্যাটাচি– প্রোগ্রাম অফিসার, ডেভেলপমেন্ট ফাইন্যান্স, ম্যাক্রোইকোনমি ও পিএফএম) এবং কিশোয়ার আমীন (প্রোগ্রাম ম্যানেজার– ইনক্লুসিভ গভর্ন্যান্স)।

বিআইসিএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ এবং নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব হুমায়রা আলম।

বৈঠকে ওয়াজিদ হাসান শাহ দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং বিআইসিএমের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় শেয়ারবাজারের উন্নয়নে ইইউ’র অংশগ্রহণ ও বাস্তবভিত্তিক সহায়তার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে বিআইসিএমের ভূমিকার প্রশংসা করেন। তারা শেয়ারবাজার উন্নয়নে বিআইসিএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

Posted ৭:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com