বাজার ধ্বংসের দ্বারপ্রান্তে, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

বাজার ধ্বংসের দ্বারপ্রান্তে, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আজ টানা দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন রেকর্ড করা হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী দিনেও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা গত কার্যদিবসের লেনদেনের ধরন থেকেই আঁচ করা যাচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে, তিন দিন পতনের পর একদিন উত্থান ঘটছে। এই ধারা যদি বজায় থাকে, তবে আগামীকালও বাজার নিম্নমুখী থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, বাজারে কঠোর মনিটরিং না থাকলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। বাজার এভাবে চলতে থাকলে অচিরেই সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যেতে পারে। বাজার প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রথমেই পতন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে কোম্পানির পরিচালক, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় পুঁজির বিনিয়োগকারীসহ সব শ্রেণীর বিনিয়োগকারীদের বাজারে অংশগ্রহণ বাড়াতে হবে। তবেই বাজার পতনের কবল থেকে রক্ষা পাবে। বর্তমানে বাজারে উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নেই বললেই চলে। যত দ্রুত সম্ভব তাদের শেয়ার ক্রয়ে উৎসাহিত ও বাধ্য করতে হবে। পাশাপাশি বাজারে বর্তমানে অনেক বিতর্কিত শেয়ার উচ্চমূল্যে লেনদেন হচ্ছে। যারা এই কাজ করছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Responsive Ad Banner

এদিকে, আজ (০১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৫.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৫.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৮.৪৩ পয়েন্ট কমে ২ হাজার ৬৮.৪২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫১টির দর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৮২ কোটি ৪৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ২১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.০১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৯৪.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৬.৩২ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:৪৯ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com