বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে ফিরছে গতি, সূচক-লেনদেনে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | 248 বার পঠিত | প্রিন্ট

বাজারে ফিরছে গতি, সূচক-লেনদেনে নতুন মাইলফলক
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে ফিরতে শুরু করেছে চাঙাভাব। কয়েকদিনের দর সংশোধন ও মুনাফা তুলে নেওয়ার পর আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে বাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকে পৌঁছেছে গত ১০ মাসের সর্বোচ্চ পর্যায়ে এবং লেনদেন হয়েছে গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের শুরু থেকেই ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার মধ্যেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৪৫৯ পয়েন্টে। দিনের শেষে কিছুটা ওঠানামার পর সূচক স্থির হয় ৯১.২১ পয়েন্ট বেড়ে ৫,৪৪৩.৪১ পয়েন্টে, যা ২০২৪ সালের ৩ অক্টোবরের পর সর্বোচ্চ।

Responsive Ad Banner

ডিএসইতে অপর দুটি সূচকও উত্থানে ছিল। ডিএসইএস সূচক ১৬.২০ পয়েন্ট বেড়ে হয়েছে ১,১৭০.৬১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৮.৯৯ পয়েন্ট, অবস্থান করছে ২,১১৪.৩৫ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১,০৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ১,০৬৫ কোটি ৫৪ লাখ টাকার। গতকাল বুধবার (৩০ জুলাই) লেনদেন ছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩২০ কোটি টাকা।

তবে সূচক ও লেনদেন বাড়লেও সব কোম্পানির দর বাড়েনি। আজ ডিএসইতে ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়, যার মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৭৭টির। এই পরিস্থিতি কিছু বিনিয়োগকারীর মাঝে সংশয় তৈরি করেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকার, যা আগের দিনের ২৩ কোটি ৪৩ লাখ টাকার তুলনায় কম। তবে সূচক বেড়ে সিএএসপিআই দাঁড়িয়েছে ১৫,২০২.৩৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ২৮১.৭১ পয়েন্ট বেশি।

চলতি বছরের গত কয়েক মাসের তুলনায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। টানা সূচক ও লেনদেন বৃদ্ধির এই ধারা বজায় থাকলে বাজারে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দরপতনের মধ্যেও সূচক ও লেনদেন বাড়ার ঘটনা বিনিয়োগকারীদের জন্য সতর্কতা হিসেবে দেখা যেতে পারে।

 

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com