বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ড ইস্যু জালিয়াতির ঘটনায় বিএসইসির কঠোর শাস্তি: আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | 214 বার পঠিত | প্রিন্ট

বন্ড ইস্যু জালিয়াতির ঘটনায় বিএসইসির কঠোর শাস্তি: আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি দণ্ডিত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ার-কে ৫ কোটি টাকা জরিমানা করেছে।

‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৯৮০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেড় হাজার কোটি টাকা অভিহিত মূল্য এবং এক হাজার কোটি টাকা ইস্যু মূল্যের এই বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক। তবে বন্ডটি ইস্যু করেছিল রিয়েল এস্টেট কোম্পানি শেরপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল)।

বন্ডটির প্রচার-প্রচারণায় ‘আইএফআইসি আমার বন্ড’ নাম ব্যবহার করায় বিনিয়োগকারীদের মধ্যে ভুল ধারণা তৈরি হয় যে এটি ব্যাংকটির নিজস্ব বন্ড। অথচ বাস্তবে আইএফআইসি ব্যাংক ছিল কেবল জামিনদার।

বিএসইসির পর্যবেক্ষণে দেখা গেছে, এভাবে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বিনিয়োগে আকৃষ্ট করা সিকিউরিটিজ আইন ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই অনিয়মের দায়ে সাবেক এমডি শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে ৫ কোটি টাকা অর্থদণ্ডের সিদ্ধান্ত নেয় কমিশন।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই বিএসইসির ৯৬৫তম সভায় একই বন্ড ইস্যুর অনিয়মে আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেই সভায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান-কে ১০০ কোটি টাকা জরিমানা করা হয় এবং তাঁকে শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এছাড়া, তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান (সালমান এফ রহমানের ছেলে)-কেও ৫০ কোটি টাকা জরিমানা এবং শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com